সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

কাশ্মীরে তুষার ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ২৪

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
কাশ্মীরে তুষার ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ২৪

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাহাড়ি উপত্যকায় প্রবল তুষার ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২০ জনই সেনা সদস্য। এই ঘটনায় নিখোঁজ এখনও বেশ কয়েকজন। মনে করা হচ্ছে, ধ্বংসস্তূপে আটকা থাকতে পারেন আরও কিছু মানুষ।

 

দেশটির সেনাবাহিনী জানায়, বুধবার সন্ধ্যায় ভারত-পাকিস্তানের সীমান্ত রেখা ‘লাইন অব কন্ট্রোল’র কাছে কাশ্মীরের গুরেজ সেক্টর ও প্যাট্রল টিমে পৃথক দুটি তুষার ঝড় আঘাত হানে।

 

গত বৃহস্পতিবার ১০ সেনা ও শুক্রবার আরও ১০ সেনাসহ মোট ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। ঝড়ের পর আরও বিপদের আশঙ্কায় পাহাড়ি উপত্যকা এলাকায় সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

 

নতুন করে আরও ঝড়ের আশঙ্কায় বুধবার রাতে ১৫০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলেও জানায় রাজ্য পুলিশ।

 

ইতোপূর্বে ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত পাহাড়ি উপত্যকায় তুষার ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ২৪২ সেনা সদস্যের প্রাণহানির ঘটনা ঘটে।

সূত্র: বাংলা নিউজ