সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

কানসাটে মাছ বাজার ও যাত্রী ছাউনীর উদ্বোধন

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
কানসাটে মাছ বাজার ও যাত্রী ছাউনীর উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে মাছ বাজার, যাত্রী ছাউনী, রাস্তা-ড্রেনের উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে কানসাট বাজার মাছ পট্টিতে পুন:নির্মাণ আধুনিকায়নে এসময় কাজের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম।

 

এসময় উপস্থিত ছিলেন কানসাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনাউল ইসলাম, কানসাট সাইফুদ্দীন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলামসহ অন্যারা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স/আর