সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঘড়িতে সকাল ৯টা বেজে ৪৫ মিনিট৷হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল ওয়াশিংটন ডিসি৷ কিছুক্ষণ পরেই নিউইয়র্কে ১৫ থেকে ২০ মিনিটের হামলায় মধ্যে শেষ হয়ে গিয়েছিল প্রায় তিন হাজার জীবন৷পরেরটা রক্তাক্ত ইতিহাস…
বিশ্ববাসীর মনে আজও দগদগে আমেরিকার মাটিতে ৯/১১-র জঙ্গি হামলা৷ শোক-নিন্দা-সমবেদনা-শাস্তির দাবির ঝড় উঠেছিল বিশ্বজুড়ে৷ সেই ঝড়ে রক্তের দাগ লেগেছিল কলকাতায়ও৷ এখনও নির্দিষ্ট দিনে শহরের বিভিন্ন স্থানে ৯/১১-র ঘটনায় শ্রদ্ধা জানানো হয়৷ তেমনই একটা দাগ হল কলকাতার কলেজ স্ট্রিটে ‘The Tower of Peace’৷৯/১১ হামলার স্মরণের লক্ষ্যে কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফুটপাথে বসানো হয়েছিল এই স্মৃতিসৌধ৷ উদ্দেশ্য, সমগ্র পৃথিবীতে নেমে আসুক শান্তি, বন্ধ হোক সন্ত্রাসবাদ৷ সৌধের গায়ে লাগানো সাইন বোর্ডে লেখা রয়েছে উদ্যোক্তাদের নাম৷ দেখা যাচ্ছে লাভারস অর্গানাইজেশন ভলান্টারি এক্সিবিশন ও মিরা মিশন নামক দু’টি সংস্থার উদ্যোগে বসানো হয়েছিল এই ভালোবাসার প্রতীকী৷


তিনি জানিয়েছেন, অন্তত চার থেকে পাঁচ বছর আগে এই সৌধ স্থাপন করা হয়েছিল৷ তবে তাঁদের সামনে এটি স্থাপন করা হয়নি৷যেহেতু রবিবার কলেজ স্ট্রিট বন্ধ থাকে, তাই ওই দিন করেই এই স্মৃতিসৌধ বসানো হয়ে থাকতে পারে বলেও তিনি জানিয়েছেন৷ অনেক চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি লাভারস অর্গানাইজেশন ভলান্টারি এক্সিবিশন ও মিরা মিশন নামক দু’টি সংস্থার সঙ্গে৷










