সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
নারী

কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি ভাইরালের দায়ে রাজশাহীতে তিন যুবকের ৬ বছরের জেল

নিউজ ডেস্ক২৯ মে ২০২২২ মিনিট পড়া
কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি ভাইরালের দায়ে রাজশাহীতে তিন যুবকের ৬ বছরের জেল

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ায় কলেজ শিক্ষার্থীর ছবি এডিট করে ভুয়া ফেসবুক আইডি খুলে সেখানে তার অশ্লীল ছবি পোস্ট করার অপরাধে তিন যুবককে ৬ বছর করে কারাদণ্ড দিয়েছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ৮লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

রবিবার (২৯ মে) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আলাদা দু’টি ধারায় তাদের এই কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- শুভাশিষ রায় কনক, শিহাবুর রহমান ওরফে শিহাব এবং আরিফুল ইসলাম আলিফ। তাদের সবার বাড়ি বগুড়া জেলায়।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা জানান, ঘটনাটি ছিল ২০১৯ সালের। ওই বছরের ৩ আগস্ট বগুড়ার একাদশ শ্রেণির এক ছাত্রীর হোয়াটসঅ্যাপে তার এডিট করা অশ্লীল ছবি পাঠানো হয়। এরপর ওই ছাত্রীকে তাদের সঙ্গে দেখা করাসহ কুপ্রস্তাব দেওয়া হয়। এছাড়া তার কাছে ২০ হাজার টাকা চাঁদাও দাবি করা হয়। না দিলে তার অশ্লীল ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন আসামিরা।

তিনি আরও জানান, পরে টাকা না পেয়ে তারা ওই ছাত্রীর ফেইক ফেসবুক আইডি খুলে মাইডে-তে এসব আপত্তিকর ছবি ছড়িয়ে দেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এরপর পুলিশি তদন্তে ৩ আসামির জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ তাদেরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। আদালতে তা গ্রহণের পর বিচার শুরু হয়। পরে বাদি ও ভুক্তভোগীসহ মোট ৯ জনের সাক্ষগ্রহণ ও যুক্তিতর্ক শেষে রবিবার আদালত এই রায় ঘোষণা করেন।

ইসমাত আরা জানান, রায়ে আদালত ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ ধারার অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় উক্ত ধারার অপরাধে প্রত্যেক আাসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা করে জরিমানা করেন। এছাড়া একই আইনের ২৫ ধারার অপরাধের অভিযোগও সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় উক্ত ধারার অপরাধে এই তিন আসামির তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা করে জরিমানা করেন। প্রথমটার পর দ্বিতীয় সাজা কার্যকর হবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

জি/আর

ট্যাগ: