সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

কমলা হ্যারিসের বিজয়ের জন্য প্রার্থনা দক্ষিণ ভারতীয়দের

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
কমলা হ্যারিসের বিজয়ের জন্য প্রার্থনা দক্ষিণ ভারতীয়দের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পুরো বিশ্বের চোখই এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে। এমনকী বাদ যায়নি দক্ষিণ ভারতীয় হিন্দু ধর্মগুরুদের দৃষ্টিও। সোমবার থেকে তারা কমলা হ্যারিসের বিজয়ের জন্য প্রার্থনা করে যাচ্ছেন।

কমলা হ্যারিস ভারতীয় এবং জ্যামাইকান বংশোদ্ভূত। তার মা ভারতের তামিল নাড়ুতে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রির জন্য পাড়ি জমান। কমলা হ্যারিস চেন্নাইতে তার নানার সঙ্গে শৈশবের স্মৃতি শেয়ার করেছেন। এছাড়া ভারতীয় ঐতিহ্য কীভাবে তার জীবনে প্রভাব ফেলেছে তাও তিনি অনেকবার বরেছেন।

তামিল নাড়ুর মাধুরি শহরে প্রতিষ্ঠিত হিন্দু গ্রুপ অনুশনাথের অনুরাগ্নি সংস্থার প্রতিষ্ঠাতা বাল্লু বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমাদের ভারতীয় উত্তর সূরি কমলা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি বিজয়ী হবেন এটাই আমাদের চাওয়া।

কমলা হ্যারিসের জয়ের জন্য মন্দিরে প্রার্থনা করছেন অনেক হিন্দু। দেব-দেবীদের পাশেই টাঙানো হয়েছে কমলার ছবি।

কমলা হ্যারিস প্রথমবার ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ায় অনেক ইন্ডিয়ান ভারতীয় উজ্জীবিত। তারা কমলা হ্যারিসকে একনিষ্ঠভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন