সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
কৃষি

কটিয়াদীতে কাঁচা মরিচের কেজি ২০ টাকা

নিউজ ডেস্ক২০ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া
কটিয়াদীতে কাঁচা মরিচের কেজি ২০ টাকা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কিশোরগঞ্জের কটিয়াদীতে কাঁচা মরিচের দামে হঠাৎ ধস নেমেছে। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে মাত্র ২০ টাকায়। এতে ক্ষতির মুখে পড়েছে উপজেলার কৃষকরা।

ব্যবসায়ী ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চাহিদার তুলনায় বাজারে বেশি সরবরাহ থাকায় কাঁচা মরিচের দামে ধস নেমেছে।

জমিতে নতুন চাষাবাদ করার জন্য সবাই একসঙ্গে মরিচ বিক্রি করে দিচ্ছেন—এটাও মূল্য ধসের বড় একটি কারণ বলে উল্লেখ করেন তারা।
সোমবার (২০ এপ্রিল) সকালে জালালপুর ইউনিয়নের নদীর বাঁধ পাইকারি হাটে গিয়ে দেখা যায়, সেখানে ভালোমানের কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০ টাকা কেজিতে। প্রতি মণ কাঁচা মরিচের দাম ৮০০ টাকা। এ ছাড়া বাজিতপুর উপজেলার বড় সবজির হাট পিরিজপুরেও দেখা যায় একই দাম।

সেখানেও প্রচুর পরিমাণ কাঁচা মরিচ উঠেছে।
সরেজমিনে হাট ঘুরে দেখা যায়, প্রচুর পরিমাণ কাঁচা মরিচের আমদানি। কৃষকরা বস্তাভর্তি কাঁচা মরিচ নিয়ে বসে আছেন। মাঝে মধ্যে পাইকারি ব্যবসায়ীরা এসে কেজিপ্রতি ২০ টাকার বেশি বলছেন না।

সেই হিসেবে প্রতি মণ মরিচের দাম ৮০০ টাকা। দামের এই বড় পতনে অনেক কৃষককে হতাশা প্রকাশ পেতে দেখা যায়। কোনো কোনো কৃষকের যানবাহন খরচও উঠছে না বলে জানান তারা।
ফেকামারা গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন, ‘আমি ২০ শতাংশ জমিতে এবার মরিচ চাষ করেছি। আজ প্রথম মরিচ তুলে বিক্রি করতে এসে দাম শুনে হতাশ।

ওষুধ ও অন্যান্য পরিচর্যা মিলিয়ে এমন দামে উৎপাদন খরচও উঠবে না।’
পাশের মনোহরদী উপজেলার চরমান্দালিয়া গ্রামের কৃষক বাদশা মিয়া বলেন, ‘৫ শতাংশ জমিতে মরিচ চাষ করেছি। প্রথম দিকে ভালো দাম পেয়েছি। এখন গাছ তুলে অন্য চাষাবাদ করব। এ জন্য মরিচ নিয়ে এসেছি। আমার মতো অনেকেই শেষ দিকে সব মরিচ বিক্রি করে দেবে। এ জন্যই বাজারে মরিচ বেশি।’

পাইকারি ব্যবসায়ী আবু হানিফ বলেন, এ সপ্তাহে প্রচুর মরিচের আমদানি হয়েছে। কৃষকরা একসঙ্গে মরিচ বিক্রি করে দিচ্ছেন। তাই হঠাৎ দরপতন। কিছুদিন পর আবার সরবরাহ কমে গেলে দাম বাড়তে পারে।

কটিয়াদী কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, মৌসুমের শেষ সময়ে কৃষকরা মরিচ বিক্রি করে দিচ্ছেন। এজন্য আমদানি বেড়েছে। তবে মরিচ শুকানো গেলে পরে ভালো দাম পাওয়া যেত। কিছুদিন দাম কম থাকলেও পরে সরবরাহ কমে গেলে আবার দাম বাড়তে পারে।