বিনোদন

কঙ্গনাকে অপহরণ, দীপিকার সঙ্গে প্রেম!

নিউজ ডেস্ক৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ ছবিতে ইরফান খান ও দীপিকা পাড়ুকোনের রসায়ন কার না ভালো লেগেছে! মজার ব্যাপার হলো, সহশিল্পীর সঙ্গে একান্তে সময় কাটানোর পরিকল্পনা করেছেন ইরফান!

 

একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া মজার সাক্ষ‍াৎকারে বলিউডের দুই অভিনেত্রীকে নিয়ে কথা বলেছেন ইরফান। এ দু’জনের মধ্যে আবার বৈরি সম্পর্ক!

 

ইরফানকে প্রশ্ন করা হয়, দু’জনের মধ্যে কাকে অপহরণ আর কার সঙ্গে প্রেম ও কাজ করবেন। উত্তরে আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন এই অভিনেতা বলেন, ‘কঙ্গনা রনৌতকে অপহরণ করবো। এরপর তার জন্য আমার পছন্দের চরিত্র ও ছবি নির্বাচন করে দেবো তাকে। আর দীপিকার সঙ্গে প্রেম করতে চাই। দু’জনের সঙ্গেই আবার কাজ করতে পারলে ভালো লাগবে।’

 

এদিকে গত ২২ জুলাই মুক্তি পেয়েছে ইরফানের নতুন ছবি ‘মাদারি’। সামনে হলিউডের ‘ইনফারনো’ ছবিতে টম হ্যাঙ্কসের সঙ্গে দেখা যাবে তাকে

সূত্র: বাংলা নিউজ