সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

ওড়ার সময় বিমানের জানালা কেন খোলা রাখা হয়

নিউজ ডেস্ক১২ এপ্রিল ২০২৫২ মিনিট পড়া
ওড়ার সময় বিমানের জানালা কেন খোলা রাখা হয়

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিমানে বসে মেঘের রাজ্যে কে না হারাতে চায়। দুচোখ ভরে অপরূপ সৌন্দর্য দেখতে জানালার পাশের সিট খুঁজে ফেরেন অনেকে। কিন্তু আপনি কি জানেন, যাত্রীদের পরিবেশ উপভোগ ছাড়াও আরেকটি কারণে জানালা খুলে দেওয়া হয়। কোনো যাত্রী না চাইলে ঢাকনা সরিয়ে দিতে অনুরোধও করা হয়।

ভারতের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার কর্নেল রাজাগোপালনের বরাতে দেশটির গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বিমান ওড়ার বা অবতরণের সময়ে জানলার ঢাকনা সরাতে বলা হয় যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই।

তবে খোলা জানলার সঙ্গে যাত্রী নিরাপত্তার সম্পর্ক কী? রাজাগোপালান বলেছেন, ‘একে বলা হয় ‘সিচুয়েশনাল অ্যাওয়ারনেস অ্যান্ড ওরিয়েন্টেশন’। অর্থাৎ চারপাশে যা ঘটছে সেই পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা। যা বিমানের যাত্রী এবং ক্রু সদস্য—উভয়ের জন্যই জরুরি। জানলার ঢাকনা, যাকে বিমানে ‘ব্লাইন্ড’ বলা হয়, তা খোলা থাকলে বাইরের পরিস্থিতিতে নজর রাখা সম্ভব হবে। যাত্রীদের জন্য তো বটেই, ক্রু সদস্যদের জন্যও যা জরুরি।’

গত দুই দশক যত বিমান দুর্ঘটনা ঘটেছে তার অধিকাংশ বিমানের ওড়ার এবং অবতরণের সময়ে। রাজাগোপালন বলছেন, ‘তার কারণ, বিমান ওড়া এবং অবতরণ বিমান চালনার অন্যতম জটিল পদ্ধতি। ওই সময়ে বিমানের ক্রু-সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতেই বিমানের গতি, দিকনির্ণয় এবং বিমান চালনার ক্ষেত্রে নানা প্রযুক্তিগত বদল আনা হয়। জানালা খোলা থাকলে বাইরের আলোর সঙ্গে অভ্যস্ত হবে চোখ। কোনও গণ্ডগোল হলে, তা সহজে এবং সময় থাকতে চোখে পড়বে।’

তা ছাড়া বিমানের ডানায় আগুন ধরে যাওয়ার মতো ঘটনাও জানলা দিয়ে দেখতে পাওয়া যাবে। সে ক্ষেত্রে যাত্রীরাও বুঝতে পারবেন, আপৎকালীন পরিস্থিতিতে বিমানের কোন অংশ নিরাপদ। কোন আপৎকালীন দরজা দিয়ে তারা নিরাপদে বাইরে বেরোতে পারবেন।

 

সূত্র: যুগান্তর