সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
বিচিত্র

এসি মেট্রোর এবার যা ঘটল, তাতে তাজ্জব মেট্রো যাত্রীরা

নিউজ ডেস্ক১৮ জুন ২০১৭১ মিনিট পড়া
এসি মেট্রোর এবার যা ঘটল, তাতে তাজ্জব মেট্রো যাত্রীরা

সিল্কসিটিনিউজ ডেস্ক: ভারতে মেট্রোর বাতানুকূল রেকে ভুল ঘোষণার জেরে শনিবার বিভ্রান্তিতে পড়লেন যাত্রীদের একাংশ। কবি নজরুল স্টেশনের বদলে গীতাঞ্জলি স্টেশনে নেমে গেলেন তাঁরা।

এদিন বিকেল ৫টা নাগাদ দমদম থেকে কবি সুভাষগামী মেট্রোয় ঘটনাটি ঘটেছে। যাত্রীদের একাংশের অভিযোগ, ট্রেনটি গীতাঞ্জলি (নাকতলা) স্টেশনে ঢোকার আগে ভুল করে কবি নজরুল (গড়িয়া) স্টেশনের ঘোষণা করে দেওয়া হয়। এক যাত্রী বলেন, ‘‘শুধু ঘোষণা নয়। ডিসপ্লে বোর্ডেও কবি নজরুল স্টেশনের নাম ফুটে উঠেছে।’’

এর পরেই বহু যাত্রী ভুল করে গীতাঞ্জলি স্টেশনে নেমে যান। তাঁরা ভুল বুঝতে পারেন পাঞ্চ কার্ডের গেট পেরিয়ে যাওয়ার পর। বিষয়টি তাঁরা মেট্রো কর্মীদের জানান। কিন্তু কর্মীরা তাঁদের অভিযোগের সুরাহা করতে পারেননি। অনেককেই ফের টাকা দিয়ে নতুন টোকেন সংগ্রহ করে কবি নজরুলগামী মেট্রো ধরতে হয়।

বাতানুকূল রেকে ঘোষণার পাশাপাশি ডিসপ্লে স্ক্রিনে পরবর্তী স্টেশনের নাম দেখানো হয়। সাধারণ রেকে সেই সুবিধা নেই। বাতানুকূল রেকের ঘোষণা প্রযুক্তি অনেক আধুনিক। ফলে সেখানে ঘোষণায় ভুলভ্রান্তি বিরল। এক মেট্রো আধিকারিক বলেন, ‘‘নির্দিষ্ট একটি সফ্‌টঅয়্যারের মাধ্যমে ওই ঘোষণা চালানো হয়। এক্ষেত্রে চালকের অন্যমনস্কতার জন্য ওই ঘটনা ঘটে থাকতে পারে।’’

সূত্র: এবেলা