সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

এমপি গোলাম রাব্বানী’র মায়ের ইন্তেকাল

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
এমপি গোলাম রাব্বানী’র মায়ের ইন্তেকাল

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে-১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানীর মা মনসুরা বেগম (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি …… রাজিউন)। শুক্রবার ভোর পাঁচটায় রাজশাহী মেডিকেল  কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র জানাগেছে, বিকাল সাড়ে চারটায় কানসাট সলেমান ডিগ্রি কলেজ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে মনসুরা বেগম এমপি গোলাম রাব্বানীসহ আরো পাঁচ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার বড় ছেলে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ফিটু মিয়া এবং বেনাউল ইসলাম কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
এদিকে উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ এমপি গোলাম রাব্বানীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
স/শ