সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

‘এমন জবাব দেওয়া হবে তা স্বপ্নেও ভাবতে পারবে না ভারত’

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
‘এমন জবাব দেওয়া হবে তা স্বপ্নেও ভাবতে পারবে না ভারত’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রায় কয়েকমাস কেটে গেলেও এখনও সার্জিকাল স্ট্রাইকের ভূত মাথা থেকে নামেনি পাকিস্তানের। আর সেজন্যে নতুন করে ফের ভারতীয় সেনাবাহিনীর তরফে সার্জিকাল স্ট্রাইকের আতঙ্কে ভুগছে পাকিস্তান। কার্যত ‘প্রাণে বাঁচতে’ ভারতকে পালটা হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের। তাঁর হুঁশিয়ারি, ভারত সার্জিক্যাল স্ট্রাইক করলে তার ভয়াবহ ফল হবে, এমন জবাব দেওয়া হবে যা ওরা স্বপ্নেও ভাবতে পারবে না।

সীমান্তে বারবার সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করছে ভারত। এজন্যে নিয়ন্ত্রণরেখায় ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য সেনেট সদস্য শেহর কামরানের পেশ করা প্রস্তাবের ওপর ভাষণ দেন আসিফ। পাকিস্তানের ভিতরে ঢুকে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালানোর সাহস দেখালে মুখের মতো জবাব পাবে, বলেন তিনি। ভারতের এর আগের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি মিথ্যা, ভিত্তিহীন বলেও দাবি করেন কামরান।

কামরানসাহেব বলেন, কাশ্মীরের আন্দোলনের পিছনে সীমান্ত পেরনো অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদ রয়েছে বলে দেখানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে ভারত। তাঁর দাবি, গত ডিসেম্বর পর্যন্ত ৩৩০টি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ভারত। ৪৫ জন পাক নাগরিক এতে প্রাণ হারিয়েছেন। ভারতের যুদ্ধবিরতি ভাঙার কথা রাষ্ট্রপুঞ্জের সামরিক পর্যবেক্ষক গোষ্ঠীকেও জানানো হয়েছে। পাকিস্তান কাশ্মীরীদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের সমর্থনে রাজনৈতিক, কূটনৈতিক, নৈতিক সমর্থন বহাল রাখবে বলেও জানিয়ে দেন আসিফ।

সূত্র: কলকাতা 24