চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
একক অভিনয়ে দেশসেরা চাঁপাইনবাবগঞ্জের গর্ব নাচোলের মেহেরিন মুক্তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কৃত করেছেন। রোববার দুপুরে পুরস্কারটি তার হাতে তুলে দেন।
ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষে পুরস্কার বিতরণী সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি, সচিব আনিসুজ্জামান, প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামালসহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬ একক অভিনয়ে মেহেরিন মুক্তা দেশসেরা অভিনেত্রী নির্বাচিত হন। মেহেরিন মুক্তা নাচোল উপজেলার এলাইপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তার পিতা নিয়ামতপুর কলেজের প্রভাষক মনিরুল ইসলাম ও মাতা: রাশেদা বেগম ছুটিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স/অ









