সদ্য প্রকাশিত
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
রাজনীতি

এ টি এম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে : মাসুদ সাঈদী

নিউজ ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০২৫২ মিনিট পড়া
এ টি এম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে : মাসুদ সাঈদী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

৫ আগস্ট একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। যে প্রত্যয় নিয়ে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছিল সেই প্রত্যয়ের ব্যত্যয় কেন আজহারুল ইসলামের ব্যাপারে হলো। কেন আজকেও তাকে মুক্তি দেওয়া হলো না। তার মুক্তির দাবিতে কেন আমাদের রাজপথে নামতে হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ শাসন আমলে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে মৌলবাদ, সন্ত্রাস তদন্ত কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনের নেতৃত্বে ছিলো ওই কুলাঙ্গার বিচারপতি মানিকের। সেই কমিশনের সদস্য ছিল বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু।

চুপ্পুর ষড়যন্ত্রে আজকে এ টি এম আজাহারের মুক্তি হচ্ছে না। এ টি এম আজহারের মুক্তির পাশাপাশি অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ দাবি করছি। এ টি এম আজহারুলকে ট্রাইব্যুনাল থেকে দেওয়া হয়েছিল ফাঁসির রায়। সেখানে তার বিরুদ্ধে যে সাক্ষী দেওয়া হয়েছিল সেই সাক্ষীদের সাক্ষ্যে বলেছিল তারা নাকি দেড় কিলোমিটার দূর থেকে একজন তিন কিলোমিটার দূর থেকে আর একজন সাক্ষী, ৬ কিলোমিটার দূর থেকে দেখেছে এ টি এম আজহারুল ইসলাম পাক সেনাদের সাথে নিয়ে ট্রেন থেকে নেমেছেন।

এ রকমের গাঁজাখুরি সাক্ষীর মাধ্যমে যে বিচার পরিচালিত হয়, ওই বিচারের কপালে আমরা ঝাড়ু মারি। আমরা শুধু এ টি এম আজহারের মুক্তি দাবি করছি না। এই পচা সাক্ষীর ভিত্তিতে যারা সাক্ষ্য দিয়েছে বিচার করেছে ওই সমস্ত বিচারপতিদের ফাঁসি দাবি করছি। আমরা ধৈর্যের পরীক্ষা দিয়েছি। মেহেরবানি করে আমাদের ধৈর্যের চুতি ঘটাবেন না।

আমরা কিন্তু ফোঁস করতে জানি। ৫ আগস্ট আমরা দেখিয়েছি কিভাবে ফোঁস করতে হয়।’

এ সময় মাসুদ সাঈদী আরো বলেন, ‘আমরা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত মজলুম এ টি এম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত না হয়। এ টি এম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। একই সাথে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। আমাদের নিবন্ধন কারো দয়ায় পাইনি। আমাদের নিবন্ধন কারো দয়ায় চাই না। আমরা আমাদের অধিকার আদায় করে নেব। আমরা আমাদের মার্কা আদায় করে নেব, ইনশাআল্লাহ।’

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদের সভাপতি আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মো. জহিরুল হক, সহ সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পেশাজীবী বিভাগের জেলা সভাপতি আব্দুল্লাহিল মাহমুদ, শিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

 

সূত্র: কালের কণ্ঠ