বাগাতিপাড়া প্রতিনিধি
নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেছেন, ‘উন্নত জাতিতে পরিণত হতে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রতিটি কাজের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা থাকা দরকার।’
মঙ্গলবার বিকেলে নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

এছাড়াও তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন খাতে উপজেলার উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং মাদার গানসহ বিভিন্ন লোকসংস্কৃতির চর্চাকে ধরে রাখার পরামর্শ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান প্রমুখ।
এর আগে দুপুরে জেলা প্রশাসক শাহিনা খাতুন উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং ভূমি অফিসের সেবা মূলক অডিও প্রচারের উদ্বোধন করেন এবং কয়েকটি স্কুল-কলেজ পরিদর্শন করেন।
স/অ










