সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
রাজশাহী

ঈদ উৎসবের আমেজ বৃদ্ধিতে বাঘায় সরেরহাটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

নিউজ ডেস্ক৯ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
ঈদ উৎসবের আমেজ বৃদ্ধিতে বাঘায় সরেরহাটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট এলাকার পদ্মা নদীতে ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এ নৌকা বাইচ দেখতে দুপুর থেকেই নদীর দুই তীরে ভিড় জমে উৎসুক মানুষের। করতালি, হর্ষধ্বনি, নৌকা বাইচের লোকজ গান, বাদ্য-বাজনায় মুখরিত হয়ে উঠে নদী পাড় এলাকা।

 

দুইদিনের নৌকা বাইচ মেলা উপলক্ষে ছোট বড় প্রায় ৫ শতাধিক দোকানী তাদের পসরা সাজিয়ে মেলায় বসেছিল বিকিকিনি করার জন্য। রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার নারী পুরুষের সমাগমে মিলন মেলায় পরিণত হয় নৌকা বাইচের এই মেলা।

 
অনুষ্ঠানের প্রধান অতিথী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি উপস্থিত হতে না পেরে মোবাইল ভিডিও কলে মেলার উদ্বোধন ঘোষণা করেন। মেলা কমিটির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও আসলাম আলীর সঞ্চালনায় সন্ধ্যার পর বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এমপি আবুল কালাম, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী।

 

 

দ্বিতীয় দিন বৃহস্পতিবার হাত বৈঠা নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রথম হয়েছেন আশরাফপুর এলাকার রাইফুল ও দ্বিতীয় হয়েছেন সরেরহাট গ্রামের সামশুল ইসলাম।

 

আগের দিন বুধবার ইঞ্জিনচালিত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন খানপুর গ্রামের পিন্টু ও দ্বিতীয় হয়েছেন একই গ্রামের সান্টু। বিজয়ীদের প্রথম পুরুস্কার হিসেবে ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন ও দ্বিতীয় পুরুস্কার হিসেবে  ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন প্রদান করা হয়।

 

মেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাাদক মাসুদ রানা বলেন, এলাকাবাসী নৌকা বাইচকে পূর্ব ঐতিহ্য মনে করেন। প্রায় ১৫০ বছর ধরে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় এ বছরও আয়োজন করা হয়েছে নৌকা বাইচ।

স/শ