সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরাইলের হামলায় একই পরিবারের ১৭ জন নিহত

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলের হামলায় একই পরিবারের ১৭ জন নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইলের বিমান হামলায় লেবাননের উত্তর বেকা উপত্যকার জবউদ শহরে একই পরিবারের ১৭ জন সদস্য নিহত হয়েছেন।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের উত্তর বেকা উপত্যকার জবউদ শহরে ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের অন্তত ১৭ জন সদস্য নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধান এখনও চলছে।

প্রায় দুই সপ্তাহ ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এতে দেশটির বহু বেসামরিক নিহত হয়েছেন।

এছাড়াও শনিবার ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। শুক্রবার সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। ওই হামলায় নাসরুল্লাহ নিহত হন।

এর আগে হাসান নাসরুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরাইলি সেনাবাহিনী। লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদর দফতর লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরাইলি বিমান বাহিনী। এতে হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে শনিবার দাবি করে তেল আবিব।

তাৎক্ষণিকভাবে ইসরাইলের এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও, পরে বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ।

 

সূত্র: যুগান্তর