সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় খুশি ইরান প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় খুশি ইরান প্রেসিডেন্ট

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সম্প্রতি হামাস, হিজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে মঙ্গলবার ইসরাইলকে লক্ষ্য করে দুশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যার মধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরাইলের ভূমিতে আঘাত হেনেছে। আর এই হামলার প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে পোস্ট দিয়েছেন ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইসরাইলের বিরুদ্ধে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ইসরাইলের আগ্রাসনের জবাবে চূড়ান্ত প্রতিক্রিয়া হিসাবে প্রশংসা করেছেন মাসুদ পেজশকিয়ান।

এক্সে এই হামলার প্রতিক্রিয়া জানিয়ে তিনি লিখেছেন, ‘বৈধ অধিকার অনুযায়ী, এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তার লক্ষ্যে ইরান ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের জন্য একটি নিষ্পত্তিমূলক প্রতিক্রিয়া তৈরি করেছে।’

এছাড়াও দখলদার ইসরাইলের ওপর ইরানের ‘বীরত্বপূর্ণ’ ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের প্রশংসা করে গাজায় ইসরাইলের বিরুদ্ধে লড়াইরত এই গোষ্ঠীটি। খবর বিবিসির।

বিবৃতিতে বলা হয়, আমাদের দখল করা ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকা লক্ষ্য করে ইরানের রেভল্যুশনারি গার্ড যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তাদের আমরা অভিনন্দন জানাই।

 

সূত্র: যুগান্তর