সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরাইলগামী ৩ জাহাজে হামলার দাবি হুথিদের

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলগামী ৩ জাহাজে হামলার দাবি হুথিদের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লোহিত সাগর ও আরব সাগরে তিনটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার গোষ্ঠীটি বলেছে, এটি ছিল ইসরাইলের ওপর নৌ অবরোধ কার্যকর করার প্রচেষ্টার অংশ।

মঙ্গলবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেছেন, ইসরাইলি বন্দরের উদ্দেশ্যে যাত্রা করছিল জাহাজগুলো। এজন্য তাদের ওপর হামলা করা হয়েছে।

হামলার শিকার তিনটি জাহাজই ছিল লাইবেরিয়ায় নিবন্ধিত। এসসি মন্ট্রিল নামের আরেক জাহাজ, সেইচেলেসের পোর্ট ভিক্টোরিয়া থেকে ওমানের সালালাহ যাওয়ার সময় আরব সাগরে হুথিদের লক্ষ্যে পরিণত হয় বলে জানা গেছে।

তৃতীয় জাহাজটি পশ্চিম ভারত মহাসাগর থেকে সালালাহ যাওয়ার পথে হুথিদের হামলার শিকার হয়।

ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে জানিয়েছে, ইয়েমেনের আল ধুবাব থেকে ১৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি বাণিজ্যিক জাহাজ দুটি বিস্ফোরণের শিকার হয়েছে।

 

সূত্র: যুগান্তর