সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইরানের পাল্টা হুমকিতে ‘পিছু হটলেন’ ট্রাম্প

নিউজ ডেস্ক২৩ মার্চ ২০২৬২ মিনিট পড়া
ইরানের পাল্টা হুমকিতে ‘পিছু হটলেন’ ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরানের দেওয়া পাল্টা কঠোর হুমকিতে ‘পিছু হটেছেন’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়নি বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। দেশটির রাষ্ট্রঘনিষ্ঠ আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সের বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা।

যোগাযোগের বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করে ইরানি সূত্র জানায়, ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের সরাসরি বা পরোক্ষভাবে যোগাযোগ হয়নি।

ইরান বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকির জবাবে পাল্টা কঠোর সতর্কবার্তা দেওয়ার পর ‘পিছু হটেছেন’ ট্রাম্প।
তবে ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি ইরান সরকার।

এর আগে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে ইরানের সঙ্গে ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিতে আগামী ৫ দিন সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পূর্ণ সমাধানের লক্ষ্যে গত দুই দিনে ইরানের সঙ্গে ‘গভীর, বিস্তারিত ও গঠনমূলক’ আলোচনা হয়েছে।”

তিনি জানান, আলোচনার ইতিবাচক অগ্রগতির ভিত্তিতে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সম্ভাব্য সব ধরনের সামরিক হামলা আগামী ৫ দিনের জন্য স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন।

এই সময়ের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে এবং এর সফলতার ওপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে বলেও জানান ট্রাম্প।