সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইরানের জাতীয় প্রতিষ্ঠান দখলে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান ট্রাম্পের

নিউজ ডেস্ক১৪ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
ইরানের জাতীয় প্রতিষ্ঠান দখলে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান ট্রাম্পের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলো দখল নিতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

পোস্টে ট্রাম্প বলেন, “ইরানের দেশপ্রেমিক জনগণ, আপনারা বিক্ষোভ-আন্দোলন কর্মসূচি চালিয়ে যান—নিজেদের জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নিন।

হত্যাকারী-নির্যাতনকারীদের নাম নথিবদ্ধ করুন। তাদের অনেক চড়া মূল্য দিতে হবে। একই পোস্টে ‘সাহায্য আসছে’ বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।”
প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, ‘বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তেহরানের কর্মকর্তাদের সঙ্গে যাবতীয় বৈঠক বাতিল করেছি।

(ইরানের বিক্ষোভকারীদের জন্য) সহযোগিতা আসছে। মিগা!!! (মেইক ইরান গ্রেট এগেইন)।’
ইরানের বিক্ষোভকারীদের জন্য যে ধরনের সাহায্য আসছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি দুঃখিত, সেটা আপনাদেরই খুঁজে বের করতে হবে।

’
তবে পরে একই দিন মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড দেয় তবে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়া হবে। তিনি আরো বলেন, হামলায় হতাহতের নির্ভুল তথ্য এখনো পাওয়া যায়নি।

সূত্র : আলজাজিরা।