সদ্য প্রকাশিত
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা ১৫ বছরেই অধিনায়ক, টি-টোয়েন্টিতে সূর্যবংশীর ইতিহাস ভারতে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার ইথিওপিয়ার সংঘাত ছড়াল কেনিয়ায়, নিহত ২ পাকিস্তানি গোয়েন্দার নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় সেনা কর্মকর্তা জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তিকে পুঁজি করছে ইরান রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু, ৩৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্য রাজশাহীতে লোকাল ফুটবল লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ইরান কিং রাজশাহীতে সালাফি সম্মেলনে পারিবারিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় গুরুত্ব শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী
আন্তর্জাতিক

ইরানের খারগ দ্বীপে আবারও হামলা

নিউজ ডেস্ক৭ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
ইরানের খারগ দ্বীপে আবারও হামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পারস্য উপসাগরে অবস্থিত ইরানের প্রধান তেল কেন্দ্র খারগ দ্বীপে ভয়াবহ এক হামলার খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা যায়, এই কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপে আঘাত হানা হয়েছে, যা নিশ্চিত হলে চলমান সংঘাতের ইতিহাসে একটি বড় ধরনের মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে বিবেচিত হবে।

এর আগেও বিভিন্ন সময়ে খারগ দ্বীপে হামলার ঘটনা ঘটেছে, তবে সেগুলো ছিল মূলত দ্বীপটির সামরিক স্থাপনা কেন্দ্রিক। কিন্তু এবারের হামলার লক্ষ্যবস্তু যদি তেল অবকাঠামো হয়ে থাকে, তবে তা ইরানের অর্থনীতির ওপর চরম আঘাত হিসেবে দেখা দেবে। কারণ, ইরানের মোট জ্বালানি তেল রপ্তানির একটি বিশাল অংশ এই দ্বীপটির মাধ্যমেই সম্পন্ন হয়।

বর্তমানে খবরের সত্যতা নিশ্চিত করার চেষ্টা চলছে এবং এই হামলাটর খবর নিশ্চিত হলে ইরানের জ্বালানি খাতের ওপর এর প্রভাব হবে সুদূরপ্রসারী ও ভয়াবহ।

সূত্র: আলজাজিরা।