সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইরানে জুমার খতিবকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক২৫ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইরানে জুমার খতিবকে গুলি করে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানে মোহাম্মদ সাবাহি নামে এক জুমার খতিবকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলের কাজেরুন শহরের এক মসজিদে এ ঘটনা ঘটেছে বলা জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

কাজেরুনের গভর্নর মোহাম্মদ আলী বেখরাদ জানান, শুক্রবারের নামাজ শেষে এক বন্দুকধারী ইমাম মোহাম্মদ সাবাহিকে লক্ষ্য করে গুলি করেন। এতে তিনি লুটিয়ে পড়েন। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে খতিবকে গুলি করার পর হামলাকারী নিজেকেও গুলি করেন বলে জানিয়েছেন গভর্নর মোহাম্মদ আলী বেখরাদ।

তিনি জানান, এ ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে।

 

সূত্র: যুগান্তর