সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

‘ইরান লন্ডনে হামলা চালাবে’ এমন খবরের সত্যতা পায়নি যুক্তরাজ্য

নিউজ ডেস্ক২৩ মার্চ ২০২৬১ মিনিট পড়া
‘ইরান লন্ডনে হামলা চালাবে’ এমন খবরের সত্যতা পায়নি যুক্তরাজ্য

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী বলেছেন, ইরানের কাছে লন্ডনে আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে – ইসরায়েলের এমন দাবির সপক্ষে কোন প্রমাণ পাওয়া যায়নি।

শনিবার ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ দাবি করেছে যে, তেহরানের কাছে চার হাজার কিলোমিটার দুরত্বে হামলা চালাতে পারে, এমন দূরপাল্লার অস্ত্র রয়েছে।

ওই খবরের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের আবাসন মন্ত্রী স্টিভ রিড বিবিসিকে বলেছেন, “ইরানিরা যুক্তরাজ্যকে লক্ষ্যবস্তু করছে, কিংবা চাইলেও তারা তা করতে পারবে – এমন কোনো সুনির্দিষ্ট মূল্যায়ন আমাদের কাছে নেই।”

ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে শুক্রবার রাতে ইরান হামলা চালানোর পরই এসব মন্তব্য সামনে এলো।

ওই দ্বীপপুঞ্জটি ইরান থেকে প্রায় ৩,৮০০ কিলোমিটার দূরে অবস্থিত।

ক্ষেপণাস্ত্রগুলো ব্রিটিশ ভূখণ্ডের কত কাছাকাছি পৌঁছেছিল তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান মন্ত্রী মি. রিড।

তিনি বলেছেন যে, তিনি ওই হামলার ‘অপারেশনাল বিবরণ’ বা বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারবেন না।

শুক্রবার রাতভর ডিয়েগো গার্সিয়া অভিমুখে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে একটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঝপথে পড়ে যায় এবং অন্যটি প্রতিহত করা হয়।

 

সূত্র: বিবিসি বাংলা