সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

ইতালিতে বাস দুর্ঘটনায় নিহত ১৬

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ইতালিতে বাস দুর্ঘটনায় নিহত ১৬

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইতালিতে একটি বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে দেশটির উত্তরাঞ্চলের শহর ভেরোনার কাছে এ দুর্ঘটনা ঘটেছে।
অগ্নিনির্বাপন বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ৫০ জনের বেশি যাত্রী নিয়ে বাসটি ফ্রান্স যাচ্ছিল। এর আরোহীদের প্রায় সবাই ছিলেন স্কুল শিক্ষার্থী।  শুক্রবার রাতে ভেরোনার কাছে এটি একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এর পরপরই বাসটিতে আগুন ধরে যায়। এতে নিহত হয়েছে ১৬ জন। আহত হয়েছে আরো ৩৬ জন। নিহতদের অধিকাংশেরই বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে।

ইতালির বার্তা সংস্থা এজিআই জানিয়েছে, নিহতদের মধ্যে বাসের চালক ও তার পরিবারের সদস্যরাও থাকতে পারে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

সূত্র: রাইজিংবিডি