সদ্য প্রকাশিত
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা ১৫ বছরেই অধিনায়ক, টি-টোয়েন্টিতে সূর্যবংশীর ইতিহাস ভারতে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার ইথিওপিয়ার সংঘাত ছড়াল কেনিয়ায়, নিহত ২ পাকিস্তানি গোয়েন্দার নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় সেনা কর্মকর্তা জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তিকে পুঁজি করছে ইরান রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু, ৩৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্য রাজশাহীতে লোকাল ফুটবল লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ইরান কিং রাজশাহীতে সালাফি সম্মেলনে পারিবারিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় গুরুত্ব শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ থামাতে যে নতুন পদক্ষেপ নিলেন জেলেনস্কি

Silk City১৫ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইউক্রেন যুদ্ধ থামাতে যে নতুন পদক্ষেপ নিলেন জেলেনস্কি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কিভাবে রাশিয়ার বিরুদ্ধে আড়াই বছরে ধরে চলা যুদ্ধ সহজে শেষ করা যায় তার ‘বিজয় পরিকল্পনা’ উপস্থাপন করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এ মাসেই সাক্ষাৎ করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির।

কিয়েভে একটি আন্তর্জাতিক সম্মেলনে জেলেনস্কি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আমার বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। আমি তাকে একটি বিজয় পরিকল্পনা উপস্থাপন করব।

তবে এ সময় তিনি বিজয় পরিকল্পনার ব্যাপারে কিছু জানাননি। তিনি বলেছেন, তার প্রস্তাবে আন্তঃসংযুক্ত সমাধানের একটি সিস্টেম সম্পৃক্ত থাকবে যেটি ইউক্রেনকে পর্যাপ্ত শক্তি দেবে এবং এই যুদ্ধকে শান্তির পথে ফেরানোর জন্য যথেষ্ট হবে।

কিয়েভ রাশিয়ার অভ্যন্তরে পশ্চিমা অস্ত্র ব্যবহার করার জন্য সবুজ সংকেতে পেত পশ্চিমা বিশ্বকে চাপ দিচ্ছে। তাদের দাবি, এটি যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। তবে ইতিমধেই পশ্চিমারা রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র প্রদানের প্রস্তাব নাকচ করে দিয়েছে।

জেলেনস্কি আরও বলেন, তিনি নভেম্বরে যুদ্ধের অবসান ঘটাতে তার দৃষ্টিভঙ্গির রূপরেখা উপস্থাপন করতে আরেকটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করতে চান, যেখানে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হবে।

 

সূত্র: যুগান্তর