সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

ইংল্যান্ডে গৃহহীন মানুষ বাড়ছে

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ইংল্যান্ডে গৃহহীন মানুষ বাড়ছে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইংল্যান্ডে গৃহহীন মানুষের সংখ্যা বাড়ছে। ২০১৫ সালের তুলনায় গত বছর এ সংখ্যা ১৬ শতাংশ বেড়েছে। দেশটির সামাজিক দপ্তর ও স্থানীয় সরকার বিভাগ এক জরিপ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের হিসেবে ২০১৬ সালের শরৎকালের এক রাতে সড়কের পাশে রাত যাপন করেছে ৪ হাজার ১৩৪ জন। এর আগের বছর এ সংখ্যা ছিল ৩ হাজার ৫৬৯ জন। অথচ ২০১০ সালে এ সংখ্যা ছিল ১ হাজার ৭৬৮ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের রাস্তার পাশে অনিয়মিত রাতযাপনকারীদের অর্ধেকের বেশিই বিদেশি। সারা বছর ৮ হাজার লোককে লন্ডনে রাস্তার পাশে বিছানা পেতে ঘুমিয়েছে। এদের মধ্যে ৪ হাজার ৬৭৫ জন বিদেশি। আবার লন্ডনে সড়কের পাশে নিয়মিত রাতযাপনকারীদের মধ্যে ৩ হাজার ৭৫০ জনই ইউরোপীয় এবং এদের মধ্যে ১ হাজার ৫০০ জন রোমানিয়া থেকে আসা। এদের বিরুদ্ধে অভিযোগ তারা, লন্ডনে সংগঠিতভাবে ভিক্ষা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে থাকে। লন্ডনের বাইরে ব্রিটন ও হোভ শহরে সবচেয়ে বেশি সড়কের পাশে রাত যাপনকারী রয়েছে।

সামাজিক দপ্তর জানিয়েছে, ইংল্যান্ডে প্রতি ১ হাজার ঘর-বাড়ির মালিকের বিপরীতে গৃহহীনের অনুপাত শূন্য দশমিক ১৮। অর্থাৎ দেশটিতে প্রতি ৫ হাজার ৫৫০ জনের বিপরীতে একজন গৃহহীন মানুষ রয়েছে।

সূত্র: রাইজিংবিডি