সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শিবগঞ্জে ছাত্রশিবিরের মিছিল

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শিবগঞ্জে ছাত্রশিবিরের মিছিল

ভ্রাম্যমাণ প্রতিনিধি:

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শিবগঞ্জে ছাত্রশিবিরের মিছিল এতে আতঙ্কিত সাধারন মানুষ। ছাত্রশিবিরের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ মিছিল করেছে জেলা ছাত্রশিবির। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট গোপালনগর মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিন করে মিলিক মোড়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়।

 

এতে উপস্থিত ছিলেন জেলা শিবিরের সভাপতি নাফিস রায়হান, জেলা সেক্রেটারি তাহসিন মাহমুদ, শিবির নেতা রেজাউল করিম, জুনাইদ মাহমুদসহ অন্যান্য শিবিরের থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

 

র‌্যালী শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি বলেন “১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত ইসলামী ছাত্রশিবির সারাদেশের আপামর ছাত্রজনতাকে সাথে নিয়ে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মহান লক্ষ্যকে বাস্তবায়নে সর্বচেষ্ট।” এক্ষেত্রে সরকারের দমন-নীপিড়নকে দু:খজনক আখ্যা দিয়ে সরকারের সহযোগীতা কামনা করেছেন তিনি।

স/অ