পুঠিয়া প্রতিনিধি:
বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী আসনের কাউন্সিলার ইলোরা নাজ কেমি (৪০) দীর্ঘ দিন থেকে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে আছেন। তিনি ভারতসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে তাঁর পরিবার এখন সর্বস্বান্ত।
বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার বিশেজ্ঞ ডাঃ রওশন আরা খাতুনের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। অতিশীর্ঘই আবারও ভারতে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন ডাঃ রওশন আরা খাতুন।
তাঁর চিকিৎসা করাতে প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। এই বিপুল অঙ্কের অর্থ খরচ বহন করা মুমূর্ষু ইলোরা নাজ কেমির অসহায় পরিবারের পক্ষে সম্ভব নয়। নিরুপায় হয়ে সবার কাছে আর্থিক সহায়তা কামনা করেছে তাঁর পরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানা– ইলোরা নাজ কেমি, সঞ্চয়ী হিসাব নম্বর–০০২০৫৩৩৮৪, সোনালী ব্যাংক, আড়ানী শাখা, রাজশাহী। মোবাইল নস্বর নিজ ০১৭৩৪–৮২৮৬৩৪, স্বামী ০১৭১৯–২৪১৩৯৩, মামা ০১৭১৩–৭৯৫৩৯৬।

স/আ










