সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
মিডিয়ার সংবাদ

আরইউজে’র সদস্য পদ থেকে সাইদুর ও আসলামকে অব্যহতি

নিউজ ডেস্ক৩১ আগস্ট ২০২১১ মিনিট পড়া
আরইউজে’র সদস্য পদ থেকে সাইদুর ও আসলামকে অব্যহতি

প্রেস বিজ্ঞপ্তি

সংগঠনের ভাবমূর্তি এবং সুনাম ক্ষুণ্ন ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় সাইদুর রহমান এবং আসলাম উদ দৌলাকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সদস্য পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে।

সাইদুর রহমান এবং আসলাম উদ দৌলা সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় আরইউজের কার্যনির্বাহক পরিষদের পক্ষ থেকে গত ১ আগস্ট কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাবে তারা যে বক্তব্য হাজির করেছেন তা অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ। আরইউজের গঠনতন্ত্রকে তারা রীতিমত চ্যালেঞ্জ করেছেন। এছাড়া আরইউজের বর্তমান নেতৃত্বকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। তাদের সুনাম এবং মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছেন। সামাজিকভাবে তাদের হেয় প্রতিপন্নের চেষ্টা করেছেন। পাশাপাশি সংগঠনের গোপনীয়তা ভেঙে সকল সদস্যের ইমেইলে তারা কারণ দর্শানোর জবাব প্রেরণ করেছেন। এমনকী সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘনিষ্ঠদের মাধ্যমে পোস্ট করেছেন। সুপরিকল্পিতভাবে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করিয়েছেন। এটি সংগঠনের সার্বিক শৃঙ্খলার প্রতি চরম ধৃষ্টতা।

এ অবস্থার পরিপ্রেক্ষিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে এবং সদস্যদের মধ্যে বিভ্রান্তি এড়াতে গত ৩০ আগস্ট সোমবার কার্যনির্বাহক পরিষদের জরুরি সভায় সংগঠন পরিপন্থী কাজে জড়িত থাকায় তাদের আরইউজের সদস্য পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে।