সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

আমোরিমের শেষ হোম ম্যাচে ম্যানসিটিকে উড়িয়ে দিলো স্পোর্তিং

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
আমোরিমের শেষ হোম ম্যাচে ম্যানসিটিকে উড়িয়ে দিলো স্পোর্তিং

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লিসবনে কিকঅফের আগে রুবেন আমোরিমের দিকে নজর ছিল সবার। এরিক টেন হ্যাগ বরখাস্ত হওয়ার পর ম্যানইউর দায়িত্ব নিয়েছেন তিনি। স্পোর্তিং লিসবনের হয়ে শেষ হোম ম্যাচ, প্রতিপক্ষ ভবিষ্যতের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। এমন ম্যাচে তাকে অবিস্মরণীয় উপহার এনে দিলেন শিষ্যরা। চ্যাম্পিয়নস লিগে প্রথম হারের তিক্ত স্বাদ পেলো সিটিজেনরা, মঙ্গলবার পর্তুগিজদের কাছে হেরেছে ৪-১ গোলে।

ভিক্তর গিওকেরেসের হ্যাটট্রিকে সিটিকে বিধ্বস্ত করেছে স্পোর্তিং। অথচ প্রথমার্ধে তাদের ওপর চাপ তৈরি করে লিড ধরে রাখার ইঙ্গিত দিলেও পারেনি ম্যানসিটি। চতুর্থ মিনিটে ফিল ফডেন গোল করে এগিয়ে দেন ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। প্রথমার্ধে আরও ব্যবধান বাড়াতে পারতো তারা। উল্টো ৩৮ মিনিটে গিওকেরেস গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান।

কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের চেহারা পাল্টে যায়। কিকঅফ থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় ম্যাক্সিমিলিয়ানো আরাউজো স্পোর্তিংকে লিড এনে দেন। তারপর গিওকেরেস পেনাল্টি স্পট থেকে স্পোর্তিংকে আরও এগিয়ে দেন।

আর্লিং হাল্যান্ড ম্যানসিটিকে ম্যাচে ফেরানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু পেনাল্টি থেকে তিনি বল সরাসরি ক্রসবারে মারেন। বিপরীতে গিওকেরেস আরেকটি পেনাল্টি থেকে দলের চতুর্থ গোল করেন।

আগামী ১১ নভেম্বর ম্যানইউর দায়িত্ব নেওয়ার আগে আমোরিম চ্যাম্পিয়নস লিগে স্পোর্তিংকে ভালো অবস্থানে রেখে যাচ্ছেন। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। চলতি আসরে প্রথম হারে সাত পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে সিটিজেনরা।

সিটি কোচ পেপ গার্দিওলা বললেন, ‘৪-১ গোলে হেরে যাওয়ার পর আসলে বলার কিছু থাকে না। প্রথমার্ধে আমরা চমৎকার খেলেছি কিন্তু গোল পেতে ভুগতে হয়েছে। সহজ পাস আমরা মিস করেছি। দ্বিতীয়ার্ধটা আমরা মানসিকভাবে স্থির ছিলাম না।’

 

সূত্র: বাংলা ট্রিবিউন