সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

আমার বাবাকে হত্যা করা হয়েছে: মাইকেল জ্যাকসনের মেয়ে

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
আমার বাবাকে হত্যা করা হয়েছে: মাইকেল জ্যাকসনের মেয়ে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কিন সংগীত তারকা মাইকেল জ্যাকসনের একমাত্র মেয়ে, প্যারিস জ্যাকসন বিশ্বাস করেন, তার বাবাকে হত্যা করা হয়েছে।

 

রোলিং স্টোন ম্যাগাজিনে দেয়া প্রথমবারের মতো একান্ত সাক্ষাৎকারে প্যারিস জ্যাকসন বলেছেন, ”২০০৯ সালে মাইকেল জ্যাকসনের মৃত্যুর বিষয়টি ছিল একটি ‘ষড়যন্ত্র’। ”

 

২০০৯ সালে অতিরিক্ত মাত্রায় ব্যথানাশক ওষুধ সেবনের ফলে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের। পরে অনিচ্ছাকৃত মানবহত্যার অভিযোগে তাঁর চিকিৎসক কনরাড মারেকে দোষী সাব্যস্ত করা হয়।

 

সে সময় প্যারিসের বয়স ছিল মাত্র ১১ বছর।

 

তবে প্যারিস বলছেন, ”এর পেছনে আরো অনেক ঘটনা রয়েছে। তিনি প্রায়ই ইঙ্গিত দিতেন যে, তার পেছনে অনেক মানুষ লেগেছে। একপর্যায়ে তিনি বলতেন, ওরা একদিন আমাকে মেরে ফেলবে।”

 

মাইকেল জ্যাকসনকে হত্যা করা হয়েছে কিনা, সাক্ষাৎকার গ্রহণকারী জানতে চাইলে প্যারিস জ্যাকসন উত্তর দেন, ”অবশ্যই। কারণ এটাই সত্যি। সবগুলো তীর ওদিকেই নির্দেশ করে। এটা যেন কন্সপারেন্সি থিওরির মতো একটা ব্যাপার…… তবে তার সব ভক্ত আর পরিবারের সবাই জানে, এটা ছিল একটি ষড়যন্ত্র।”

 

প্যারিস জ্যাকসন বলছেন, অনেকেই তার বাবার মৃত্যু চাইতো। তাদের বিচারের আওতায় আনতে এখন তিনি দাবার চাল দিতে যাচ্ছেন।

 

যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি।

সূত্র: বিবিসি বাংলা