সদ্য প্রকাশিত
নওগাঁ

আত্রাইয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত

আত্রাই প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি। এ উপলক্ষে মঙ্গলবার সকালে আত্রাই উপজেলা বিএনপির দলীয় কার্য্যালয়ে তাৎপর্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আব্দুল মান্নান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র আহবায়ক এস এম রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আত্রাই থানা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য তছলিম উদ্দিন, আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ছাইফুল ইসলাম, এ কে এম পারভেজ, আব্দুল জলিল চকলেট, এমদাদুল হক পিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রুঞ্জু, রফিকুল ইসলাম রফিক, থানা যুবদল সাধারণ সম্পাদক পারভেজ ইকবাল, আজাদ আলী, যুবনেতা নাসির উদ্দিন চঞ্চল, আশরাফুল ইসলাম লিটন, থানা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির রতন, থানা ছাত্র নেতা নসিব, সেন্টুসহ উপজেলার ৮টি ইউনিয়নের ওয়ার্ড বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেত্রবৃন্দ।

স/বি