সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
অন্যান্য

টেক্সাসে বন্দুকধারীর গুলিতে ৮ স্কুল শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক১৯ মে ২০১৮১ মিনিট পড়া
টেক্সাসে বন্দুকধারীর গুলিতে ৮ স্কুল শিক্ষার্থী নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি হাই স্কুলে এক কিশোর বন্দুকধারীর গুলিতে আট শিক্ষার্থী নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে।

স্থানীয় সময় শুক্রবার সকালে হিউস্টনের ৬৫ কিলোমিটার দক্ষিণের সান্তা ফে হাই স্কুলে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে।

হামলাকারী ওই বন্দুকধারী গ্রেপ্তার হয়েছেন এবং তাকে নিরস্ত্র করা হয়েছে বলে ওই স্কুলের সহকারী অধ্যক্ষ ক্রিস রিচার্ডসনের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম হিউস্টন ক্রনিকল জানিয়েছে। কেন্দ্রীয় আইন-শৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে হামলায় অন্তত আট শিক্ষার্থী নিহত হয়েছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।

 

সান্তা ফে হাই স্কুলের শিক্ষার্থীরা জনিয়েছেন, কিশোর হামলাকারী তাদের আর্টের শ্রেণিকক্ষে প্রবেশ করে প্রথমে এক নারী শিক্ষার্থীকে গুলি করে। এ সময় অন্যরা পালাতে দৌড় দিলে তাদেরকেও লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়।

এতে এক পুলিশ সদস্য আহত হওয়ার খবরও জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক হামলার কারণ ও হামলাকারীর পরিচয় জানা যায়নি। আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর বিষয়টি অবগত হয়ে ‘উদ্বিগ্ন’ রয়েছেন জানিয়ে এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবার মঙ্গল কামনা করেছেন।

রাইজিংবিডি