সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
চাকরি

অভিজ্ঞতা ছাড়াই আকর্ষণীয় চাকরির সুযোগ দিচ্ছে প্রাণ

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
অভিজ্ঞতা ছাড়াই আকর্ষণীয় চাকরির সুযোগ দিচ্ছে প্রাণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বহুজাতিক প্রতিষ্ঠান প্রাণ। ম্যানেজমেন্ট ট্রেইনি কো-অর্ডিনেটর পদে এই নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে আবেদন করা যাবে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই।

 

যোগ্যতা

ইংরেজি, গণপ্রশাসন বা ব্যবস্থাপনা থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ ৩.০০ থাকতে হবে। পাশাপাশি ইংরেজিতে দক্ষতা ও মাইক্রোসফট অফিসসহ কম্পিউটারের বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকতে হবে। এসব দক্ষতা ছাড়াও আবেদনকারীদের চিঠি ও আবেদনপত্র লেখায় পারদর্শিতা থাকতে হবে। শুধু ২৩ থেকে ৩০ বছর বয়সের পুরুষ প্রার্থীরাই পদটিতে আবেদন করতে পারবেন।

 

কর্মক্ষেত্র ও বেতন

প্রার্থীদের ঢাকার প্রধান কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৪ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

সূত্র: এনটিভি