সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

অধিকাংশ মার্কিনি ফের ওবামাকে চাইছেন

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
অধিকাংশ মার্কিনি ফের ওবামাকে চাইছেন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন মাত্র দু’সপ্তাহ। কিন্তু এরই মধ্যে অর্ধেকেরও বেশি মার্কিনি তাদের প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামাকে ফিরে পেতে চাইছেন। একটি সংস্থার জরিপ প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে।

পাবলিক পলিসি পোলিং নামের সংস্থাটি জানিয়েছে, তাদের পরিচালিত জরিপে দেখা গেছে ৫২ শতাংশ মার্কিনি ওবামাকে তাদের প্রেসিডেন্ট হিসেবে ফিরে পেতে চাইছেন। আর ট্রাম্প হোয়াইট হাউজে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ৪৩ শতাংশ মার্কিনি। গত ২০ জানুয়ারি নিজের দ্বিতীয় মেয়াদ শেষে হোয়াইট হাউজ ছেড়ে গেছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪০ শতাংশই নতুন প্রেসিডেন্টের অভিশংসন চাইছেন। গত সপ্তাহে এই হার ছিল ৩৫ শতাংশ। এছাড়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে সাতটি মুসলমান দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প যে নির্বাহী আদেশ জারি করেছেন তার পক্ষে মত প্রকাশ করেছেন মাত্র ২৬ শতাংশ মার্কিনি।

যু্ক্তরাষ্ট্রের অনেক বাসিন্দারই অভিযোগ, প্রেসিডেন্ট হওয়ার পরও আবাসন বাণিজ্য সাম্রাজ্য থেকে ট্রাম্প এখনো নিজেকে পুরোপুরি গুটিয়ে নেননি। তাই তার অভিশংসন দাবিতে ইমপিচ ট্রাম্প নাউ নামে একটি ক্যাম্পেইন গ্রুপ ইতিমধ্যে ৫ লাখেরও বেশি স্বাক্ষর সংগ্রহ করেছে।

সূত্র: রাইজিংবিডি