সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

যে কারণে প্রতিবেশী একটি দেশকে ইরানের কড়া হুঁশিয়ারি

নিউজ ডেস্ক২৬ মার্চ ২০২৬২ মিনিট পড়া
যে কারণে প্রতিবেশী একটি দেশকে ইরানের কড়া হুঁশিয়ারি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রতিবেশী একটি দেশের সহায়তায় ইরানের একটি দ্বীপ দখলের পরিকল্পনা চলছে—এমন অভিযোগ তুলে সংশ্লিষ্ট দেশটিকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান, জানিয়েছে দেশটির পার্লামেন্টের স্পিকার।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, কিছু তথ্যের ভিত্তিতে জানা গেছে—ইরানের শত্রুরা একটি আঞ্চলিক দেশের সহায়তায় ইরানের একটি দ্বীপ দখলের প্রস্তুতি নিচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, শত্রুদের সব ধরনের গতিবিধি আমাদের সশস্ত্র বাহিনীর পূর্ণ নজরদারিতে রয়েছে। যদি সীমা লঙ্ঘন করে, তবে ওই আঞ্চলিক দেশের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো কোনো ধরনের দ্বিধা ছাড়াই আমাদের নিরবচ্ছিন্ন হামলার লক্ষ্যবস্তু হবে

আরেকটি পোস্টে গালিবাফ জানান, বিশেষ করে মার্কিন সেনা মোতায়েনসহ যুক্তরাষ্ট্রের সব ধরনের তৎপরতা ইরান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ‘আমাদের ভূখণ্ড রক্ষার সংকল্প পরীক্ষা করবেন না।’

এদিকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ‘কোনো ভুল পদক্ষেপ’ নিলে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের উপকূল দখলের হুমকি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এ দেওয়া বক্তব্যে বিশ্লেষক মোর্তেজা সিমিয়ারি বলেন, ইরানের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র যদি অঞ্চলে কোনো ভুল করে, তাহলে ইরানের বাহিনী বাহরাইন ও আমিরাতের উপকূল দখল করবে।

তিনি আরও বলেন, এ ধরনের অভিযানের জন্য ইরানের সামরিক বাহিনী ইতোমধ্যে মহড়া চালিয়েছে এবং উপকূল দখলের বিষয়টি তাদের পরিকল্পনার অংশ হিসেবে রয়েছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন