সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

শান্তি আলোচনার আয়োজক হতে চায় পাকিস্তান, ট্রাম্পের সঙ্গে মোদীর ফোনালাপ

নিউজ ডেস্ক২৫ মার্চ ২০২৬১ মিনিট পড়া
শান্তি আলোচনার আয়োজক হতে চায় পাকিস্তান, ট্রাম্পের সঙ্গে মোদীর ফোনালাপ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

“যুক্তরাষ্ট্র ও ইরানের সম্মতি থাকলে, চলমান সংঘাতের একটি পূর্ণাঙ্গ নিষ্পত্তির জন্য অর্থপূর্ণ ও চূড়ান্ত আলোচনার আয়োজক হতে পাকিস্তান প্রস্তুত,” সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন তিনি।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ফোনে কথা হয়েছে।

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

মোদী বলেছেন, তিনি ও ট্রাম্প “শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে প্রচেষ্টা চালানোর বিষয়ে” যোগাযোগ চালিয়ে যেতে সম্মত হয়েছেন।

দুই নেতা জোর দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি “উন্মুক্ত, নিরাপদ ও প্রবেশযোগ্য রাখা সমগ্র বিশ্বের জন্য অপরিহার্য।”

 

সূত্র: বিবিসি বাংলা