সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

নাম তার ‘অচিন’ গাছ

নিউজ ডেস্ক২৪ মার্চ ২০২৬৪ মিনিট পড়া
নাম তার ‘অচিন’ গাছ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গাছটির নাম স্থানীয়দের কাছে অজানা। কত বছর ধরে ঠাঁয় দাঁড়িয়ে, তাও সঠিক জানা নেই কারো। সবাই বলে অচিন গাছ। আর জায়গাটি পরিচিত অচিন দ্বীপ হিসেবে।

উদ্ভিদ বিভাগের কাছেও গাছটি অচেনা।
কথিত রয়েছে, এ গাছের ডালা-পালা কেউ ভয়ে ছেড়ে না। ছিড়লে পেট ব্যথা করে। তবে রোগ-বালাইয়ের জন্য এ গাছের পাতা খুবই উপকারী।

মানত করলে উপকার হয়। সুনিবিড় ছায়ায় বিশ্রাম নিলে ক্লান্ত পথিক আরাম পায়। তাই গাছটি ‘ছায়াবৃক্ষ’ নামেও পরিচিত।
রূপগঞ্জ থানা থেকে পাঁচ কিলোমিটার দূরে সদর ইউনিয়নের জাঙ্গীর গ্রাম।

ওই গ্রামেই বাস অচিন গাছের। দৈত্যাকৃতির গাছটি কবে, কীভাবে, কে রোপণ করেছিল, তা কারোর ধারণা নেই। তবে গাছটি নিয়ে এলাকায় রয়েছে অনেক কিংবদন্তি। সেসব কাহিনী প্রচলিত এলাকার মানুষের মুখে মুখে।
বনবিভাগ ও গাছপালা নিয়ে গবেষণা করেন যাঁরা, তাঁদের কেউ কেউ মাঝেমধ্যে গাছটি দেখতে আসেন।

দেখে চলে যান, কিন্তু আজ পর্যন্ত গাছটির প্রকৃত নাম শনাক্ত করতে পারেনি কেউ। বৃদ্ধরাও বলেন, তাঁরা শৈশব থেকেই গাছটিকে একই রকম দেখছেন। এলাকার বাসিন্দারা গাছটির বয়স কেউ আড়াই’ শ কেউবা তিন ’শ বছর বলে দাবি করেন। গাছের ডাল কাটার কারণে নাকি রক্তবমি হয়ে মারা গিয়েছিলেন এক ব্যক্তি। তার পর থেকে কেউ ডাল কাটে না।
স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায়, গাছটি নিয়ে গা-শিউরে ওঠার মতো কাহিনী প্রচলিত। তারা বলেন, গাছটির বয়স হবে প্রায় ৩০০ বছর। ব্রিটিশ আমলে এখানে গভীর জঙ্গল ছিল। ভয়ে কেউ সেখানে উঁঁকিও দিত না। পাকিস্থান আমলে ৬২ সালের দিকে অজানা এক সাধু আচমকা গাছটির নিচে আশ্রয় নেন। তার কানে ছিল দুল, মাথায় ঝাকড়া চুল, পায়ে ঘুঙুর। পরনে চট। বাক প্রতিবন্ধী ওই সাধু ক্ষিধে পেলে অচিন গাছের পাতা চিবিয়ে খেতেন। তার পাশে সবসময় জলন্ত আগুনের কুণ্ডলী থাকতো। আর বাঁশের তৈরি হুক্কা দিয়ে হুক্কা খেতেন। ধীরে ধীরে মানুষের যাতায়াত শুরু হয়। একসময় মানুষ সাধুর কাছে রোগ নিরাময়ের জন্য পানি পড়া আনতো। উপকার পেয়ে অনেকে মানত করতো। তার সঙ্গে সবসময় বালতি থাকতো বলে সবাই তাকে বালতি সাধু বলে চিনতো।

বৃদ্ধরা আরো জানান, অচিন গাছের নিচে বিশাল আকৃতির সাপের বসবাস ছিল। একদিন গর্ত থেকে সাপ বের হয়ে মানত করা মুরগি ধরে গর্তে ঢোকার চেষ্টা করে। এসময় সাধু সাপের লেজে ধরে টানার চেষ্টা করেও ব্যর্থ হন। একবার মহররম মাসে আগুনের কুণ্ডলী থেকে তার পরনের চটে আগুন ধরে শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। ওই সময় তার দেখভাল করতেন স্থানীয় এক নারী যিনি পরিচিত ছিলেন আমেনার মা নামে। প্রায় আট দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মহররম মাসের ১৪ তারিখে মৃত্যুবরণ করেন সাধু।

জাঙ্গীর সুন্নী মাদরাসার মাওলানা ফাইজুদ্দিন বলেন, বালতি সাধু ইরাকের বাগদাদ শহরের এক পীরের শীষ্য ছিলেন। তাই তাকে নুরা বাগদাদি বলে ডাকতো অনেকে।

৭০ বছর বয়সী হুমায়ুন মাস্টার এলাকায় একজন সম্মানিত ব্যক্তি। তিনি বলেন, অচিন দ্বীপটা ওয়াকফ সম্পত্তি। অচিন গাছের বিষয়ে তিনি বলেন, আমার দাদা ডেঙ্গুরি ভূঁইয়া প্রায় ১৩০ বছর বেঁচে গেছেন। বাবা সোলায়মান ভূঁইয়া বেঁচে গেছেন ৯০ বছর। তাদের মুখে ছোটকালে এই অচিন গাছ নিয়ে রূপকথার গল্প শুনেছি। তিনি বলেন, গাছটি অনেক পুরনো। নুরা বাগদাদের আগমন না হলে অচিন গাছ ও অচিন দ্বীপের সৃষ্টি হতো না। উদ্ভিদ বিভাগের লোকজনও গাছটির পরিচয় চিহ্নিত করতে পারেনি। ফলে এলাকাবাসী গাছটিকে অচিন গাছ বলেই চেনে। আর জায়গাটিকে চেনে অচিন তলা হিসেবে।

হুমায়ুন মাস্টার আরো বলেন, গাছটি দেখতে আশপাশসহ বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে। মানত করে। আগে কয়েকবার নুরা বাগদাদীর নামে মেলা বসতো। ঝামেলার কারণে এখন আর এইটা হয় না। মৃত মোতালিব মাস্টারের বরাত দিয়ে হুমায়ুন মাস্টার আরো বলেন, নুরা বাগদাদী মারা যাওয়ার ঠিক দেড় বছর পর তিনি (মোতালিব) পার্শ্ববর্তী এলাকায় একটি মেলায় যান। সেখানে গিয়ে তিনি নুরা বাগদাদিকে দেখতে পান। কিন্তু তার সঙ্গে কথা বলতে এগিয়ে গেলে হাওয়া হয়ে যান নুরা বাগদাদি। বহু খোঁজাখুঁজির পরও তার আর দেখা মেলেনি।

স্থানীয়দের অভিযোগ, অচিন দ্বীপের ওয়াকফ সম্পত্তি দখলে নিতে একটি চক্র মরিয়া। দীর্ঘদিন ধরে চক্রটি নানাভাবে পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি অযত্ন-অবহেলায় রয়েছে অচিন গাছ ও নুরা বাগদাদির মাজার।

কথিত রয়েছে, অচিন বৃক্ষ থেকে ঝরে পড়া পাতাও কেউ কুড়িয়ে নেয় না। বছরে দুই-তিনবার পাতা ঝরে। আবার ঝরে পড়ার সঙ্গে সঙ্গেই নতুন পাতায় পল্লবিত হয়ে ওঠে শাখা-প্রশাখা। গাছের ডাল কিংবা পাতা অকারণে ছিঁড়লে পেটে ব্যথা হয়। তবে মনোবাসনা কিংবা রোগবালাইয়ের জন্য কেউ পাতা ছিঁড়ে চিবিয়ে খেলে কোনো সমস্যা হয় না। উল্টো রোগ ভালো হয়ে যায়। গাছটির পাতা দেখতে অনেকটা তেজপাতার মতো। ফুল হয় না, তবে ছোট আকারের ফল হয়। দেখতে কিসমিসের মতো।

মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান বলেন, গাছটি সম্পর্কে আমার জানা নেই। যদি সরকারিভাবে কোনো নির্দেশনা আসে, তাহলে উদঘাটনের চেষ্টা করব। যদি এ গাছটি কোনো ঔষধি গাছ হয়, তাহলে আমাদের অনেক কাজে আসবে।

উপজেলা বন কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, এমন গাছের কথা শুনেছি। তবে এখন পর্যন্ত দেখা হয়নি। খোঁজ নিয়ে গাছটির পরিচয় জানার চেষ্টা করব।