সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত হাজারের বেশি নিহত

নিউজ ডেস্ক২৪ মার্চ ২০২৬২ মিনিট পড়া
লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত হাজারের বেশি নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত মোট ১,০৩৯ জন নিহত হয়েছেন।

রবিবার প্রকাশিত তথ্যে নিহতের সংখ্যা ছিল ১,০২৯। নতুন হিসাব অনুযায়ী তা আরও বেড়েছে। একই সঙ্গে আহত হয়েছেন ২,৮৭৬ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন ৯০ জন। তবে এই হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল ও আকাশ হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। তাদের দাবি, উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোকে হিজবুল্লাহর হামলা থেকে রক্ষা করাই এই অভিযানের উদ্দেশ্য।

তবে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির নেতারা এক যৌথ বিবৃতিতে সতর্ক করে বলেছেন, লেবাননে বড় ধরনের স্থল অভিযান শুরু হলে তা ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে।

জাতিসংঘ জানিয়েছে, এই সংঘাত লেবাননের সাধারণ মানুষের ওপর গুরুতর প্রভাব ফেলছে। সংস্থাটির মতে, হাসপাতাল, স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুলেন্সে বারবার হামলার ঘটনা ঘটছে, যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত স্বাস্থ্যসেবার ওপর অন্তত ৬৪টি হামলার ঘটনা ঘটেছে। এতে ৫১ জন নিহত ও ৯১ জন আহত হয়েছেন।

এছাড়া সংঘাতের কারণে বিপুলসংখ্যক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংঘাত আরও বাড়লে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন