সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিণতি হতে পারে বিধ্বংসী

নিউজ ডেস্ক২৩ মার্চ ২০২৬৩ মিনিট পড়া
বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিণতি হতে পারে বিধ্বংসী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিদ্যুৎ নেটওয়ার্ক বা বৈদ্যুতিক শক্তি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করার হুমকি কার্যকর করেন, তবে ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্রগুলো এবং মার্কিন ঘাঁটিগুলিতে বিদ্যুৎ সরবরাহকারী প্ল্যান্টগুলোতেও হামলা চালাবে ইরান।

শনিবার ট্রাম্প হুমকি দেন, তেহরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি সব ধরনের নৌ-চলাচলের জন্য সম্পূর্ণরূপে খুলে দিতে ব্যর্থ হয়, তবে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্প স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ নাগাদ একটি সময়সীমা নির্ধারণ করেছেন।

এই বিবৃতিতে এই অঞ্চলের লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্রগুলোর হামলার অভিযোগ অস্বীকার করেছে আইআরজিসি।

এই শোধনাগারগুলো উপসাগরীয় দেশগুলোতে সুপেয় পানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘মিথ্যাবাদী… মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, রেভল্যুশনারি গার্ডস পানি পরিশোধন কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে এই অঞ্চলের দেশগুলোর জনগণের দুর্ভোগ সৃষ্টি করতে চায়।’

আরো বলা হয়, ‘প্রতিরোধের জন্য যেকোনো হুমকি মাত্রা আনুসারে আমরাও একই মাত্রায় তার জবাব দিতে দৃঢ়প্রতিজ্ঞ… যদি আপনারা বিদ্যুতের ওপর আঘাত হানেন, আমরাও বিদ্যুতের ওপর আঘাত হানব।’

ইরানের হামলায় হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেছে।

এর ফলে ১৯৭০-এর দশকের পর সবচেয়ে ভয়াবহ তেল সংকট দেখা দিয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এই যুদ্ধ বাজারকে অস্থিতিশীল করে ফেলেছে। জ্বালানির দাম বেড়েছে, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির আশঙ্কা বেড়েছে এবং যুদ্ধ-পরবর্তী পশ্চিমা জোটকে নাড়িয়ে দিয়েছে।

ইরানের বিদ্যুৎ নেটওয়ার্কে হামলা চালানোর ব্যাপারে ট্রাম্পের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো, যখন তিনি সংঘাত কমিয়ে আনার কথা ভাবছেন বলে ইঙ্গিত দিয়েছিলেন। যদিও মার্কিন মেরিন সেনা এবং ভারী ল্যান্ডিং ক্রাফট ওই অঞ্চলের দিকে রওনা দিয়েছে।

এদিকে ইরানের আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ থাকবে। আইআরজিসি আরেকটি বিবৃতিতে বলেছে, ‘হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে এবং আমাদের ধ্বংসপ্রাপ্ত বিদ্যুৎকেন্দ্রগুলো পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত এটি খোলা হবে না।’

রবিবার ইরানের গণমাধ্যম আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় দেশটির প্রতিনিধির বরাত দিয়ে জানিয়েছে, ‘শত্রু জাহাজ ছাড়া অন্য বাকি সব ধরনের জাহাজের জন্য প্রণালিটি খোলা রয়েছে।

জানা গেছে, ভারতীয় পতাকাবাহী এবং একটি পাকিস্তানি তেল ট্যাংকারসহ মাত্র কয়েকটি জাহাজকে নিরাপদে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।’
এদিকে রবিবার ইসরায়েল জানিয়েছে, তাদের সেনারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কিছু ঘাঁটিতে অভিযান চালিয়েছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেছেন, তারা আগামী কয়েক সপ্তাহ ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালাতে প্রস্তুত।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের সীমান্ত অঞ্চলে হামলা করেছে। ২ মার্চ থেকে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে শত শত রকেট নিক্ষেপ করেছে, পাল্টা হামলায় লেবাননে এক হাজারের বেশি মানুষ মারা গেছে।

সূত্র : আলঅ্যারাবিয়া।