সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

আমিরাতের শারজাহ উপকূলে পণ্যবাহী জাহাজের কাছে বিস্ফোরণ

নিউজ ডেস্ক২২ মার্চ ২০২৬১ মিনিট পড়া
আমিরাতের শারজাহ উপকূলে পণ্যবাহী জাহাজের কাছে বিস্ফোরণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ১৫ নটিক্যাল মাইল (২৮ কিলোমিটার) উত্তরে একটি পণ্যবাহী জাহাজের (বাল্ক ক্যারিয়ার) কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এমন তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, ‘জাহাজটির খুব কাছাকাছি উড়ে আসা অজ্ঞাত কোনো বস্তু থেকে’ এই বিস্ফোরণ ঘটে।

তবে জাহাজে থাকা নাবিক দলের সবাই নিরাপদে আছেন বলে জানানো হয়েছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন