সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

জাপানি জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত

নিউজ ডেস্ক২২ মার্চ ২০২৬২ মিনিট পড়া
জাপানি জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জাপানি সংবাদ সংস্থা ‘কিয়োদো নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

আব্বাস আরাগচি বলেন, ‌আমরা প্রণালীটি বন্ধ করিনি, এটি এখনো উন্মুক্ত রয়েছে।

তিনি আরও জানান, টোকিওর সঙ্গে প্রয়োজনীয় আলোচনার পর জাপানি জাহাজগুলো এই পথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে এবং এ বিষয়ে ইতিমধ্যে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

জাপানের জন্য এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশটির ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। আর এই সরবরাহের সিংহভাগই পারস্য উপসাগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়।

এর আগে, ইরান ঘোষণা করেছিল যে, তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো তেলের কার্গো হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে না। তবে জাপানের ক্ষেত্রে তেহরানের সুর কিছুটা নরম। ঐতিহাসিকভাবেই ইরানের সঙ্গে জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।

জাপান সরকারও মধ্যপ্রাচ্য ইস্যুতে বেশ সতর্ক অবস্থান বজায় রেখে চলেছে। যদিও তারা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং পারস্য উপসাগরের দেশগুলোর ওপর ইরানের পাল্টা হামলার সমালোচনা করেছে। তবে ইরান বা ইসরাইলের সরাসরি হামলার বিষয়ে টোকিও সরাসরি কোনো পক্ষ নেওয়া থেকে বিরত থেকেছে।

 

সূত্র: যুগান্তর