সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের আরাদে আহত ৮০

নিউজ ডেস্ক২২ মার্চ ২০২৬১ মিনিট পড়া
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের আরাদে আহত ৮০

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের দক্ষিণের শহর আরাদে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে।

ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, হামলার জায়গা থেকে ৮০ জন আহতকে সরিয়ে নেওয়া হয়েছে। সোরোকা হাসপাতালের পরিচালক এই সংখ্যা নিশ্চিত করেছেন বলে ইসরায়েলি ব্রডকাস্টিং করপোরেশন জানিয়েছে।

ইসরাইলের জরুরি চিকিৎসা সংস্থা মাগেন ডেভিড আডম জানিয়েছে, ‘প্যারামেডিকরা ৫৯ জন রোগীকে চিকিৎসা দিচ্ছেন এবং ডজন ডজন অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠাচ্ছেন।’

সংস্থাটি আরও জানিয়েছে, ‘এদের মধ্যে ৬ জন গুরুতর, ১৩ জন মাঝারি এবং ৪০ জন হালকা আঘাতে আক্রান্ত।’

ইসরাইলের জরুরি সেবা দলগুলো শুরুতে আরাদ এলাকায় প্রায় ৩০ জনকে চিকিৎসা দিচ্ছিল বলে জানা গিয়েছিল। পরে আহতের সংখ্যা বেড়ে ৫৯ এবং সর্বশেষ ৮০-তে দাঁড়িয়েছে।

 

সূত্র: যুগান্তর