সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

যেসব দেশে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে আজ

নিউজ ডেস্ক১৯ মার্চ ২০২৬১ মিনিট পড়া
যেসব দেশে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে আজ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে বিশ্বের ৩টি দেশে। রাষ্ট্রীয় ঘোষণার পর আফগানিস্তান, নাইজার ও মালিতে গতকাল বুধবার রাতেই ঈদ উদযাপনের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়।

সরকারি কর্তৃপক্ষ জানায়, চাঁদ দেখার ভিত্তিতে এসব দেশে রমজান মাস শেষ হয়ে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। ফলে মুসলিমরা এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন।

বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ ভিন্ন হতে পারে। ফলে কিছু দেশে একই দিনে ঈদ উদযাপিত হলেও, অন্য দেশে একদিন পর পালিত হবে। ধর্মীয় তাৎপর্যের দিক থেকে ঈদুল ফিতর মুসলিমদের অন্যতম প্রধান উৎসব, যা সংযম, দানশীলতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা বহন করে।