সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

লারিজানির হত্যাকারীদের চড়া মূল্য দিতে হবে : মোজতবা খামেনি

নিউজ ডেস্ক১৯ মার্চ ২০২৬২ মিনিট পড়া
লারিজানির হত্যাকারীদের চড়া মূল্য দিতে হবে : মোজতবা খামেনি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ‘অপরাধী হত্যাকারীদের’ অচিরেই চড়া মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইরান সরকার লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করার এক দিন পর বুধবার (১৮ মার্চ) এ প্রকাশ্য বিবৃতি দিলেন মোজতবা।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত ওই বিবৃতিতে মোজতবা খামেনি লারিজানির মৃত্যুকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করেন।

তিনি লারিজানিকে একজন ‘মেধাবী ও অঙ্গীকারবদ্ধ’ ব্যক্তি এবং ইরানের রাজনৈতিক কাঠামোর বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন।

বিবৃতিতে সর্বোচ্চ নেতা বলেন, এ ধরনের একজন মানুষকে হত্যা করাই প্রমাণ করে—তিনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন এবং ইসলামবিরোধীদের মনে তাঁর প্রতি কতটা ঘৃণা ছিল।

মোজতবা সতর্ক করে বলেন, ‘ইসলামবিদ্বেষীদের জেনে রাখা উচিত, এই রক্ত বৃথা যাবে না। এই রক্ত আমাদের আরও শক্তি জোগাবে।

মোজতবা খামেনি তাঁর বক্তব্যের শেষে লারিজানির রক্তের বদলা নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, প্রতিটি রক্তের ফোঁটার দাম আছে। খুনিদের খুব শিগগির তার মূল্য দিতে হবে।

উল্লেখ্য, গত ১৯ দিন ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের এই যুদ্ধে লারিজানি হত্যাকাণ্ডকে তেহরানের নেতৃত্বের ওপর অন্যতম বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।

এর আগে যুদ্ধের প্রথম দিনেই (২৮ ফেব্রুয়ারি) মোজতবা খামেনির বাবা ও তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছিলেন।

 

সূত্র: কালের কণ্ঠ