সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

কাতারে দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান

নিউজ ডেস্ক১৯ মার্চ ২০২৬১ মিনিট পড়া
কাতারে দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জ্বালানি অবকাঠামোতে হামলার জবাবে “চূড়ান্ত পদক্ষেপ” নেওয়ার ঘোষণা দিয়েছিলো ইরানের সামরিক বাহিনী। গতকাল বুধবার এ হামলা চালায় দখলদার ইসরায়েল।

এরপর ইরান হুঁশিয়ারি দেয় তারা কাতার, আমিরাত এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবে। ওই সময় দেশগুলোর বিভিন্ন জ্বালানি অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরে যেতে নির্দেশনা দেয় ইরান।

এর কয়েক ঘণ্টা পরই কাতারের রাস লাফফানে হামলা চালায় ইরান। যা বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস উৎপাদনের স্থান। হামলার পর সেখানে আগুন জ্বলে ওঠে।

তবে আগে থেকেই সবাইকে সরিয়ে নেওয়ায় সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলার এক ঘণ্টা যেতে না যেতেই আবারও কাতার সরকার সাধারণ মানুষকে হামলার ব্যাপারে সতর্কতা দেয়। ওই সময় সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাস লাফান এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এটি বিশ্বের সবচেয়ে বড় এলএনজি উৎপাদন কেন্দ্র। ইরানের হামলার পর এই আগুনের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন