সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ৩ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

নিউজ ডেস্ক১৫ মার্চ ২০২৬১ মিনিট পড়া
মধ্যপ্রাচ্যে ৩ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স রোববার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফার্সের প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা ইরাকের এরবিলে অবস্থিত আল-হারির বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বাহিনীর একটি ‘সমাবেশ কেন্দ্র’ লক্ষ্য করে হামলা চালায়। পাশাপাশি আলি আল সালেম ও আরিফজান ঘাঁটিতেও ‘শক্তিশালী ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ ব্যবহার করে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, এসব হামলা ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৫২তম ধাপের অংশ। ইরানের শিল্পাঞ্চলে কর্মীদের হত্যার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলেও দাবি করা হয়।

এছাড়া বিবৃতিতে ইসরাইলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুমকি দিয়ে বলা হয়, ‘যদি তিনি এখনও জীবিত থাকেন, তবে আমরা সর্বশক্তি দিয়ে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালিয়ে যাব।’

 

সূত্র: যুগান্তর