সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

নৌ-অ্যাম্বুল্যান্সে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের

নিউজ ডেস্ক১১ মার্চ ২০২৬১ মিনিট পড়া
নৌ-অ্যাম্বুল্যান্সে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরান বুধবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত হরমুজ প্রণালির একটি দ্বীপে থাকা সমুদ্রপথের অ্যাম্বুল্যান্স নৌকায় হামলার অভিযোগ করেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

বার্তা সংস্থা মেহর জানিয়েছে, ‘আজ বিকেলে যুক্তরাষ্ট্র-জায়নিস্ট হামলার পর হরমুজ দ্বীপের জেটিতে থাকা একটি নৌ-অ্যাম্বুল্যান্স ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।’

সংস্থাটি আগুনে পুড়তে থাকা নৌকাটির ভিডিওচিত্রও প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, নৌযানটি হরমুজ দ্বীপ থেকে জরুরি রোগীদের ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস শহরে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত হতো।

অন্যান্য গণমাধ্যমেও একই ধরনের খবর প্রকাশিত হয়েছে।