সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

লেবাননে ২৪ ঘণ্টায় বাস্তুচ্যুত লক্ষাধিক মানুষ

নিউজ ডেস্ক১০ মার্চ ২০২৬১ মিনিট পড়া
লেবাননে ২৪ ঘণ্টায় বাস্তুচ্যুত লক্ষাধিক মানুষ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরায়েল ও ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান লড়াইয়ের মধ্যে মাত্র ২৪ ঘণ্টায় লেবাননের ভেতরে নতুন করে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

গত সপ্তাহ থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ চলছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা শুরু করার পর এ লড়াই শুরু হয়। এ সময় ইসরায়েলি বাহিনী লিতানি নদীর দক্ষিণে পুরো দক্ষিণ লেবানন এবং হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের উপশহরের একটি অংশে হামলার মধ্যে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

লেবাননে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম বিলিং বলেন, ‘আজ পর্যন্ত লেবাননে বাস্তুচ্যুত হিসেবে সরকারি অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধন করেছেন ছয় লাখ ৬৭ হাজারের বেশি মানুষ এবং মাত্র এক দিনেই এ সংখ্যা এক লাখ বেড়েছে।’

জেনেভায় সাংবাদিকদের তিনি বলেন, ‘২০২৪ সালের তুলনায় বাস্তুচ্যুত হওয়ার গতি এবার আরো দ্রুত।’ তিনি বৈরুত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আগের ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের প্রসঙ্গ উল্লেখ করেন।

সূত্র : টাইমস অব ইসরায়েল