সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, আজারবাইজানের স্বায়ত্তশাসিত অঞ্চল নাখচিভানে ইরানি ড্রোন হামলা হয়েছে—এমন অভিযোগ সঠিক নয়।
এর আগে আজারবাইজান দাবি করেছিল, দুটি ইরানি ড্রোন নাখচিভানের একটি বিমানবন্দর ভবনসহ কয়েকটি স্থানে আঘাত হেনেছে।

তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমে দেওয়া মন্তব্যে গরিবাবাদি বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরান আজারবাইজান প্রজাতন্ত্রকে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করি না।
তিনি বলেন, অঞ্চলে ইরানের নীতি হলো—শুধু তাদের শত্রুদের সামরিক ঘাঁটিগুলোতে আঘাত করা, যেগুলো থেকে ইরানের ওপর হামলা চালানো হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যবহৃত সামরিক ঘাঁটিও অন্তর্ভুক্ত।
সূত্র : আলজাজিরা।










